ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৯:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৩২ বার পড়া হয়েছে

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই পুরিয়া গাঁজাসহ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে সুধারাম থানাধীন ৩ নম্বর পৌর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বেগমগঞ্জ থানার অনন্তপুর গ্রামের মৃত ইসলামাইল ভূঁইয়ার ছেলে মিনহাজুর রহমান (৩৫) এবং সুধারাম থানার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মজিবুল হকের ছেলে নজরুল হক (৫০)।

পুলিশ জানায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৯:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬