ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ৯ মামলার আসামি ‘মিয়া ডাকাত’ গ্রেপ্তার, ৯৫ পিস ইয়াবা উদ্ধার

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৭:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২৫৩৩ বার পড়া হয়েছে

নোয়াখালীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে হত্যা মামলাসহ ৯টি নিয়মিত মামলার আসামি ও ৫টি পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল ইসলাম মিয়া ওরফে ‘মিয়া ডাকাত’কে (৫৪) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সুধারাম মডেল থানাধীন ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নোয়াখালী জেলা ডিবি পুলিশ।

গ্রেপ্তার নুরুল ইসলাম মিয়া সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্স ও মৃত তৈয়বা খাতুনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৯টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় নুরুল ইসলাম মিয়াকে আটক করে দেহ তল্লাশি করা হলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নুরুল ইসলাম মিয়া সুধারাম মডেল থানার মামলা নং-৪০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪, জিআর-৪১৭/২৪-এর আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৪ সালের ৩০ জুলাই দায়ের করা একটি হত্যা মামলাতেও তিনি আসামি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নুরুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে ৯ মামলার আসামি ‘মিয়া ডাকাত’ গ্রেপ্তার, ৯৫ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৭:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬