ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির আসনে ড. খলিলুর রহমান Logo প্রশাসনে বড় পরিবর্তন, চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা Logo খাদ্যগুদামে নয়ছয়ের দিন শেষ, সিন্ডিকেটের মদদদাতারাও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী Logo নেপালে ভয়াবহ বন্যা: ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০ Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ Logo মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি Logo রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম Logo মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, আজই শপথের আভাস

নিরব হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ১১:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২২ বার পড়া হয়েছে

নোয়াখালীতে সন্তানের হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহত মো. নিরবের বাবা-মা, স্বজন ও এলাকাবাসী।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন নিহত নিরবের বাবা জহিরুল ইসলাম, মা খতিজা বেগম, বোন নাছিমা আক্তার, মামা হাসান মাঝি, বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সুফিয়ান, মোহাম্মদ ইউসুফসহ স্থানীয়রা।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, মো. রুবেল, শিহান, আবদুল আজিজ, আবুল কালাম, সুমন, মনির, নূরু, দুলাল, আকরাম হোসেন শাওয়ান, আরিফ, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে নিরব হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফার্মেসির সামনে প্রকাশ্য দিবালোকে নিরবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ৩০ মার্চ নিহতের বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বক্তাদের অভিযোগ, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে এসে নিরবের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা দাবি করেন।

নিহত নিরবের বাবা জহিরুল ইসলাম বলেন, এলাকায় কিছু লোক জায়গা-ভিটি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তার ছেলে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। এ কারণে তাকে দিনের বেলায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ছেলের হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

নিরবের মামা হাসান মাঝি বলেন, তার ভাগিনা একটি সয়া মিলে চাকরি করতেন। এলাকায় চাঁদাবাজি বেড়ে যাওয়ায় তিনি এর প্রতিবাদ করতেন। এ প্রতিবাদের জেরেই তাকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

নিহত নিরবের বোন নাছিমা আক্তার বলেন, “আমার ভাইকে আমার সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা আমার ভাই হত্যার বিচার চাই।”

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দেন এবং নিরব হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিরব হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

আপডেট সময় ১১:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬