ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন Logo এক বছর পরও সুরে অমর ফরিদা পারভীন : আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী Logo ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রীসহ ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ Logo সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা Logo দেশের বাজারে ফের কমল সোনার দাম, প্রতি ভরি কত হলো Logo প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে উঠছে Logo কঙ্গোর বুকাভু শহরে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত অন্তত ২৯ Logo দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির আসনে ড. খলিলুর রহমান Logo প্রশাসনে বড় পরিবর্তন, চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

নোয়াখালীতে অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৬:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৩১ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার পিংকি (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার স্বামী হেলাল হোসেন (২৮) পলাতক রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি এলাকায় পলাতক হেলাল হোসেনের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে অ্যামফিটামিনযুক্ত ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬৯ গ্রাম। এছাড়া ৩০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি রেডমি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি সাহাপুর কাজী বাড়ির বাসিন্দা। তার স্বামী হেলাল হোসেন একই এলাকার বাসিন্দা। ডিএনসির অভিযানের সময় হেলাল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার

আপডেট সময় ০৬:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬