ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সভা বুধবার Logo যাত্রাবাড়ীর হত্যাসহ দুটি মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে অভিযোগপত্র দাখিল Logo ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন Logo এক বছর পরও সুরে অমর ফরিদা পারভীন : আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী Logo ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রীসহ ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ Logo সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা Logo দেশের বাজারে ফের কমল সোনার দাম, প্রতি ভরি কত হলো Logo প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে উঠছে Logo কঙ্গোর বুকাভু শহরে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত অন্তত ২৯

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সভা বুধবার

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫০৬ বার পড়া হয়েছে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সভা বুধবার

স্টাফ রিপোর্টার : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সকাল ১০.০০ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর (অব.) সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো।

চিঠিটি যাদের বরাবর পাঠানো হয়েছে তাঁরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড,আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সভা বুধবার

আপডেট সময় ১২:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬