ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, নিরাপদে সরিয়ে নেওয়া হলো অর্ধশতাধিক রোগী Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ডিএমপি পুলিশ Logo বুধবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ Logo পটুয়াখালীর দশমিনায় গণঅধিকারের কমিটির পদ-পদবি ও অনুমোদন কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ জন Logo চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৬ মামলার রায় ঘোষণা : ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন Logo চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন Logo আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo জটিল চিকিৎসা শেষে দেশে ফিরছেন প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। Logo ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ৬১২৫ মৃত্যু Logo বিশিষ্ট অভিনেত্রী রিনা রহমান আর নেই

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, নিরাপদে সরিয়ে নেওয়া হলো অর্ধশতাধিক রোগী

হেলাল উদ্দিন, সাতক্ষীরা:
  • আপডেট সময় ০৯:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৮৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর হাসপাতালে ভর্তি থাকা প্রায় ৫০ থেকে ৬০ জন রোগীকে দ্রুত নিরাপদে সরিয়ে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হাসপাতালের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ঘন ধোঁয়ায় হাসপাতালের বিভিন্ন তলা ছেয়ে গেলে রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবনের ছাদ এবং ছয় ও সাততলার জানালা থেকে আটকে পড়া ব্যক্তিরা সাহায্যের জন্য আহ্বান জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আইসিইউ, এনআইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডের রোগীদের নিরাপদে ভবনের বাইরে এনে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ব্লিস হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস জানান, আগুন লাগার সময় হাসপাতালে প্রায় ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনের খবর পেয়ে মাইকিং করে রোগী ও স্বজনদের দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হলেও সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারকাজের সময় ওপর থেকে কাচের টুকরা পড়ে তিনি সামান্য আহত হন।

সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শিমুল রানা বলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণের পর ভবনের প্রতিটি তলা তল্লাশি করে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের সামনে বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ, উদ্ধারকাজে সহায়তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং ভবনে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো নিহত বা গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, নিরাপদে সরিয়ে নেওয়া হলো অর্ধশতাধিক রোগী

আপডেট সময় ০৯:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬