ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

দুর্গাপূজার নিরাপত্তায় নোয়াখালী পুলিশের বিশেষ প্রস্তুতি, পুরস্কার পেলেন ১২ সদস্য

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ১১:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২৫২৬ বার পড়া হয়েছে

নোয়াখালীতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও মামলা তদন্তের মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মান উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন পুলিশ সুপার।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও কার্যকলাপের ওপর নজরদারি বাড়ানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দেন।

পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় বজায় রেখে গুজব, উসকানিমূলক প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন পুলিশ সুপার।

সভায় সেপ্টেম্বর মাসে অপরাধ দমন, সার্বিক কর্মমূল্যায়ন ও বিশেষ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১২ জন পুলিশ কর্মকর্তা এবং সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম  ও সদস্যকে সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিআইডি ও পিবিআই নোয়াখালীর প্রতিনিধিরা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজার নিরাপত্তায় নোয়াখালী পুলিশের বিশেষ প্রস্তুতি, পুরস্কার পেলেন ১২ সদস্য

আপডেট সময় ১১:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬