ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও ওই ভাষাতেই কথা বলছে: মির্জা ফখরুল

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২৭০৫ বার পড়া হয়েছে

‘হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও এখন সেই ভাষাতেই কথা বলছে’- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ আগস্ট) বেলা দেড়টার দিকে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সংস্থাটির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন করা হয়। পাশাপাশি রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, এরাও ওই- “করতে দেব না, চলতে দেব না”- ভাষাতেই কথা বলতেছে।’

তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র চার-পাঁচ মাস। এই অল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

গ্যাস সংকট নিয়ে যা বললেন

দেশের গ্যাস সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)কে একসময় কার্যত অচল করে রাখা হয়েছিল। এখন প্রতিষ্ঠানটিকে আবার সক্রিয় করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাপেক্স, যে বাপেক্সকে দিয়ে আমরা এই গ্যাস বা তেল আহরণ করার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি কূপ খনন করে, সেটাকে পঙ্গু করে রেখে দিয়েছিল। সেটাকে আবার চালু করা হয়েছে। বিদেশের প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখানে গ্যাস অনুসন্ধান করার জন্য টেন্ডার করা হয়েছে, সেগুলো আসতেছে।’

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদেশ থেকে জাহাজে করে তেল ও গ্যাস আমদানি করতে হয় এবং এর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বাংলাদেশের প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সংকটের মধ্যেও দেশে তেল ও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি বলে মন্তব্য করেন মন্ত্রী।

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ার পরিকল্পনা

রংপুর ও উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুরের রাজনৈতিক বাস্তবতা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি সরকারে এলে রংপুরের মানুষ কখনো জাতীয় পার্টি, আবার কখনো জামায়াতকে সমর্থন করে- এভাবে চললে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, ‘যখন বিএনপি গভর্নমেন্টে আসবে, তখন আপনারা করবেন জাতীয় পার্টি। যখন বিএনপি গভর্নমেন্টে আসবে, তখন আপনারা করবেন জামায়াত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে?’

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য নিয়েও প্রশ্ন

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সংসদ হয়েছে, মানুষের কথা বলার সুযোগ রয়েছে এবং সংবাদপত্রগুলো স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক সাইফুল ইসলাম এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও ওই ভাষাতেই কথা বলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:২১:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬