ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০১:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৪০ বার পড়া হয়েছে

নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সন্ধ্যা ৭টায় নোয়াখালী বিআরডিবি ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি আবদুল মোতালেব আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

এ সময় অতিথিরা নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ফিরুজ আলম মতিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর বণিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা।

শপথ ও দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত পরিষদ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ০১:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬