ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টাইগারদের ঐতিহাসিক জয় Logo গ্যাস সংকট : আগামী ১৯ আগস্টের মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে Logo রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ Logo সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে মিসরও যোগ দিতে পারে : হাকান ফিদান Logo সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমান, ডোনার ও ইসমাইল Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, এলজিআরডির দায়িত্ব পেলেন Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি Logo পরাজয় জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

ক্রাইম প্রতিদিন ডেস্ক:
  • আপডেট সময় ১২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৫১০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে শোকবার্তা পাঠিয়েছেন তিনি। একই সাথে এ দুর্যোগে ইন্দোনেশিয়ার পাশে থাকার এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা ও সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার জন্য তিনি প্রার্থনা করছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং প্রয়োজন হলে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।

এদিকে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি আরও বেড়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে পূর্ব ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরে একই দিন সন্ধ্যায় উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

প্রবল কম্পনে বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো জানিয়েছেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৪৭টি মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের বেশিরভাগই সিক্কা, মানাগ্গারাই ও পূর্ব মানাগ্গারাই এলাকার বাসিন্দা।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬