ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo এক বছর পরও সুরে অমর ফরিদা পারভীন : আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী Logo ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রীসহ ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ Logo সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা Logo দেশের বাজারে ফের কমল সোনার দাম, প্রতি ভরি কত হলো Logo প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে উঠছে Logo কঙ্গোর বুকাভু শহরে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত অন্তত ২৯ Logo দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির আসনে ড. খলিলুর রহমান Logo প্রশাসনে বড় পরিবর্তন, চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রীসহ ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২৮ বার পড়া হয়েছে

ছবি: ভয়েস ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

খারাপ আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর রোববার (১৩ সেপ্টেম্বর) অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো।

‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া শহর থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তান প্রদেশের বানজারমাসিনের উদ্দেশ্যে যাচ্ছিল।

বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধারকারী দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এর প্রায় দুই ঘণ্টা পর তারা বিষয়টি সম্পর্কে অবহিত হয়।

অনুসন্ধান ও উদ্ধারকারী দপ্তরের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও ব্রিফিংয়ে জানান, জাহাজটি খারাপ আবহাওয়ার কবলে পড়েছে—এমন তথ্য পাওয়ার পর এর পরিচালনাকারী কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। বানজারমাসিনের একটি জেটি থেকে ওই স্থানটি প্রায় ১৪৮ কিলোমিটার দূরে।

জাহাজটির যাত্রী তালিকা অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন। তবে জাহাজে থাকা ক্রুদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এখন পর্যন্ত জাহাজে থাকা কোনো যাত্রী বা ক্রুর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার সুরাবায়া থেকে যাত্রা

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে বানজারমাসিনের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি।

যাত্রাপথে জাভা সাগরে খারাপ আবহাওয়ার মুখে পড়ার পর জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পর বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ দপ্তর থেকে একটি উদ্ধারকারী জাহাজ ভার্গো ট্রান্সপোর্ট ৮-এর সর্বশেষ সম্ভাব্য অবস্থানের দিকে পাঠানো হয়েছে।

ব্যাপক উদ্ধার তৎপরতা

অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সমন্বয়কারী সুদায়ানা জানান, জাহাজটিতে বিপুলসংখ্যক যাত্রী ও ক্রু থাকায় কর্তৃপক্ষ তাদের হাতে থাকা সব ধরনের জনবল ও উদ্ধার সরঞ্জাম কাজে লাগাচ্ছে।

তিনি বলেন, উদ্ধারকারী সংস্থাগুলো সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে জাভা সাগরের ওই এলাকার আবহাওয়ার পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে সেখানে পৌঁছানোই এখন উদ্ধারকারী দলের প্রধান লক্ষ্য। খারাপ আবহাওয়ার কারণে অভিযান পরিচালনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার দ্বীপগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বড়সংখ্যক যাত্রী নিয়ে চলাচলকারী একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

তবে জাহাজটির বর্তমান অবস্থান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সুনির্দিষ্ট কারণ এবং সেখানে থাকা যাত্রী ও ক্রুদের অবস্থা সম্পর্কে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রীসহ ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ

আপডেট সময় ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬