ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ২৬৫৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় দোয়া, মোনাজাত ও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণের আয়োজন করেছে বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মহাখালীর কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, একই দিন বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব কর্মসূচির তথ্য জানান।

দলীয় সূত্রে জানা যায়, জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করা হবে। একই সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে অনুদান বিতরণ করা হবে।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন এবং তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসে স্থান করে নেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬