ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

খেলোয়াড় তৈরির উদ্যোগ, নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৮:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৫১৩ বার পড়া হয়েছে

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগান সামনে রেখে নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় আয়োজিত মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে ৪০ জন বালক ও বালিকা খেলোয়াড়।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নোয়াখালীর আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা ক্রীড়া অফিস, নোয়াখালীর উদ্যোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম। বক্তব্যে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ।

এ সময় জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রফিকউল্লাহ আকতার মিলনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা ২০ জন বালক ও ২০ জন বালিকা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে খেলোয়াড়দের হ্যান্ডবল খেলার দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণ খেলোয়াড়দের ক্রীড়ামুখী করে তোলার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খেলোয়াড় তৈরির উদ্যোগ, নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় ০৮:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬