নোয়াখালীতে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী, নেতাকর্মীদের বর্ণাঢ্য আয়োজন
- আপডেট সময় ১১:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে জিয়া মঞ্চ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নোয়াখালী জেলা জিয়া মঞ্চের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি ফজলু এলাহি পলাশ,সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী সামছুদো মিঠু, নোয়াখালী জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শাহ আলম, সংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আলো, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ইফতেখার হাছান,সদর উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক আবু তাহের মঞ্জু. নোয়াখালী পৌরসভা জিয়া মঞ্চের আহবায়ক আকাশ চৌধুরী নিপু সহ জিয়া মঞ্চ বিভিন্ন উপজেলা নেতাকমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব আলমগীর আলো বলেন, “জিয়া মঞ্চের উত্তরোত্তর সাফল্য কামনা করি।” তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথিরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রিন্ট









