ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২৫৩১ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে জুয়া খেলতে নিষেধ করায় মো. এনায়েত নামে এক যুবদল নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আন্ডারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনায়েত গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মিয়া মসজিদের সামনে হামলার শিকার হন।

এনায়েতের অভিযোগ, নিজাম, ওয়াসিম, নাছির, মহিন, তছিব ও আকরাম পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান। এ সময় তাকে ছেনি দিয়ে আঘাত করা হয়। তার ভাগিনা আরমান তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। অভিযোগে বলা হয়েছে, হামলায় এনায়েতের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং বাম হাতে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকের পরামর্শে এক্স-রে করানো হলে বাম হাতের পঞ্চম মেটাকার্পাল হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কথাও অভিযোগে বলা হয়েছে।

এনায়েত আরও অভিযোগ করেন, হামলার সময় তার পকেটে থাকা এক লাখ টাকা এবং তার ভাগিনা আরমানের পকেট থেকে দুই লাখ টাকা নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে জুয়া খেলতে নিষেধ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট সময় ১০:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬