নোয়াখালীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় ১২:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৫২১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হারুন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধুরামপুর এলাকায় ইমন স্টোরের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হারুন মধুরামপুর, হাসানহাট বাজার এলাকার মৃত আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় হারুনকে আটক করে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রিন্ট









