ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দেশের বাজারে ফের কমল সোনার দাম, প্রতি ভরি কত হলো Logo প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে উঠছে Logo কঙ্গোর বুকাভু শহরে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত অন্তত ২৯ Logo দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির আসনে ড. খলিলুর রহমান Logo প্রশাসনে বড় পরিবর্তন, চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা Logo খাদ্যগুদামে নয়ছয়ের দিন শেষ, সিন্ডিকেটের মদদদাতারাও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী Logo নেপালে ভয়াবহ বন্যা: ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০ Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৬:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল ও রিলাক্স আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ।

ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার বিকেল ৫টার দিকে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে একটি দল রাজ আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও রাকিব হোসেন (১৯) এবং সাত নারীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে একই এলাকার রিলাক্স আবাসিক হোটেলে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে ইমাম হোসেন (৫০) ও পাঁচ নারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

আপডেট সময় ০৬:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬