নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় ১১:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে ফেসবুকে ফেক আইডি-পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টালের নামে ফটোকার্ড বানিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মাইজদীর একটি সংবাদপত্র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান ভুক্তভোগী নূর উদ্দিন মিশু, তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহযোদ্ধারা।
বক্তারা অভিযোগ করেন, কবিরহাটে একটি ডাকাতি মামলায় ‘যুবদল নেতা গ্রেপ্তার’—এমন শিরোনামে একাধিক মনগড়া সংবাদ ও ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে সুন্দরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন নূর উদ্দিন মিশুকে গ্রেপ্তার করা হয়েছে বলে অপপ্রচার চালানো হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
প্রিন্ট





















