ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে সনাতনী নারীদের শাড়ি উপহার দিলেন এমপি শাহজাহান

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২৫১০ বার পড়া হয়েছে

নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নারীদের শুভেচ্ছা উপহার হিসেবে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া এসব উপহার সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর ও প্রাণবন্ত করার উদ্যোগের অংশ।

রোববার সকাল ১১টায় নোয়াখালী সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারগুলো তুলে দেন নোয়াখালী সদর ও সুবর্ণচর আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে শাড়িগুলো তুলে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা আবু নাছের,ভিপি জসিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ সহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সনাতনী সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উৎসবসহ বিভিন্ন আয়োজনে পাশে থাকার চেষ্টা করেছেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্বে না থাকাকালীন সময়েও বিভিন্ন মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও সনাতনী সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উৎসব ও আনন্দ আয়োজনে পাশে থাকবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে সনাতনী নারীদের শাড়ি উপহার দিলেন এমপি শাহজাহান

আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬