ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রশাসনে বড় পরিবর্তন, চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা Logo খাদ্যগুদামে নয়ছয়ের দিন শেষ, সিন্ডিকেটের মদদদাতারাও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী Logo নেপালে ভয়াবহ বন্যা: ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০ Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ Logo মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি Logo রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম Logo মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, আজই শপথের আভাস Logo রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

নোয়াখালী সদরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, গাঁজাসহ গ্রেপ্তার ১

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০১:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫০৫ বার পড়া হয়েছে

নোয়াখালী সদর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানের ধারাবাহিকতায় ৪০০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার  নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. নিয়ামুল করীম ও আনিছুর রহমানের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড ও জালিয়াল ৯ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গাঁজা ও ইয়াবা সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই তৌহিদুল ইসলাম (৪০) ও আরিফ রাহান রাতুল (১৯) নামে দুইজনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এরপর সুধারাম মডেল থানাধীন জালিয়াল এলাকায় ডিএনসির পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জালিয়াল গ্রামের মাঝি বাড়ি এলাকায় মো. সাহাদাত (৪০)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিন ব্যাগের ভেতর কাগজে মোড়ানো ৪০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। কাগজসহ উদ্ধার করা গাঁজার মোট ওজন ৪০০ গ্রাম।

এ ঘটনায় মো. সাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জালিয়াল মাঝি বাড়ির মৃত পেলাম নবীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার সাহাদাতের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএনসি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালী সদরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০১:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬