ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, এলজিআরডির দায়িত্ব পেলেন Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি Logo পরাজয় জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ Logo এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী! Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, আজই মিলবে উত্তর Logo জ্বালানি সংকটে দীর্ঘ লোডশেডিং, বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা Logo আজ ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্মদিন Logo আগামীকাল ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ : রোমাঞ্চকর ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। Logo আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, এলজিআরডির দায়িত্ব পেলেন

ক্রাইম প্রতিদিন ডেস্ক:
  • আপডেট সময় ০২:৫৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ২৫১৫ বার পড়া হয়েছে

মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর মন্ত্রিসভায় এই দপ্তর পুনর্বণ্টনের তথ্য জানা যায়।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর তিনি মন্ত্রিসভার এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান সালাহউদ্দিন আহমদ। এবার মন্ত্রিসভার নতুন রদবদলে তার হাতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।

গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ছয় মাসের মাথায় তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়া হলো।

এদিকে মন্ত্রিসভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। ফলে সাম্প্রতিক এই দপ্তর পুনর্বণ্টনের পর মন্ত্রিসভায় আরও রদবদল হয় কি না, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, এলজিআরডির দায়িত্ব পেলেন

আপডেট সময় ০২:৫৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬