ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo পরাজয় জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ Logo এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী! Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, আজই মিলবে উত্তর Logo জ্বালানি সংকটে দীর্ঘ লোডশেডিং, বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা Logo আজ ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্মদিন Logo আগামীকাল ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ : রোমাঞ্চকর ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। Logo আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। Logo আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু । চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। Logo বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে বাংলাদেশ

২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, আজই মিলবে উত্তর

ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
  • আপডেট সময় ০৬:৪৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২৫৪৭ বার পড়া হয়েছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন- এই প্রশ্নে এখন দেশজুড়ে ব্যাপক কৌতূহল। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডা- সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে।

সবকিছু ঠিক থাকলে আজই সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই চূড়ান্ত হয়েছে। যদিও দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিএনপির কৌশলগত নীরবতার কারণে শেষ মুহূর্তে কোনো চমক আসতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

এরই মধ্যে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সাক্ষাৎ নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

আজই মনোনয়নপত্র দাখিল

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের আগেই দাখিল করার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। জোটের নেতারা তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন।

তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকাল ৪টা। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুলকে ঘিরে সব প্রস্তুতি

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের বিধি অনুযায়ী মনোনয়নপত্রে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মির্জা ফখরুল ইতোমধ্যে সেই সম্মতিসূচক নথিতে স্বাক্ষর করেছেন।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারিতে থাকায় দলের স্থায়ী কমিটির সদস্যরাও প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাইছেন না।

এর আগে গত ১ আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর স্থায়ী কমিটির কয়েকজন জ্যেষ্ঠ সদস্যসহ সরকারের কয়েকজন আমলাকে ঘিরে সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়ায়। শেষ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক সমীকরণ বিবেচনায় মির্জা ফখরুলের নামই সামনে এসেছে।

মন্ত্রণালয়ে ব্যস্ত ছিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়নের আলোচনা চলার মধ্যেই বুধবার ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রণালয়ে দাপ্তরিক কাজের পাশাপাশি কর্মকর্তা ও দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় অনেকে তাঁর সঙ্গে ছবি ও সেলফি তোলেন। এমনকি কেউ কেউ তাঁকে সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি ধরে নিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানা গেছে।

ভোটে বিএনপির প্রার্থী এগিয়ে

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যের দলীয় অবস্থান ও ভোট প্রদানের বিষয়টি রাজনৈতিক দলের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রার্থীর পক্ষে দলীয় এমপিদের ভোট পড়লে ফলাফল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন বলে জানানো হয়েছে।

৩৫ বছর পর ফের ভোটের সম্ভাবনা

এবারের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আরেকটি বিষয়ও বিশেষ আলোচনায় এসেছে। একাধিক প্রার্থী থাকলে সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বার ভোটগ্রহণের পরিস্থিতি তৈরি হতে পারে।

এর আগে ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়।

এ পর্যন্ত রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে- এর মধ্যে বিএনপির দুটি এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের একটি।

এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এবং মনোনয়নপত্র দাখিলের পরই অনেকটা স্পষ্ট হয়ে যাবে- বঙ্গভবনের পরবর্তী অধিপতি কি সত্যিই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন, নাকি শেষ মুহূর্তে আসছে কোনো রাজনৈতিক চমক?

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, আজই মিলবে উত্তর

আপডেট সময় ০৬:৪৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬