সংবাদ শিরোনাম:
রুহুল কবির রিজভীকে তাঁতীদলের ফুলেল শুভেচ্ছা
মোঃ কামাল হোসেন
- আপডেট সময় ১১:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ২৫৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী তাঁতীদল।
শনিবার (২২ আগস্ট) জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মুজিবুর রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তাঁতীদলের নেতারা রুহুল কবির রিজভীর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রিন্ট
ট্যাগস :
আবুল কালাম আজাদ জাতীয়তাবাদী তাঁতীদল তাঁতীদল নয়াপল্টন বিএনপি কার্যালয় বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী হাজী মুজিবুর রহমান
























