ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রশাসনে বড় পরিবর্তন, চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা Logo খাদ্যগুদামে নয়ছয়ের দিন শেষ, সিন্ডিকেটের মদদদাতারাও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী Logo নেপালে ভয়াবহ বন্যা: ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০ Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ Logo মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি Logo রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম Logo মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, আজই শপথের আভাস Logo রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শের পর রোগীর মৃত্যুর অভিযোগ

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২৯ বার পড়া হয়েছে

আলোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণের পরামর্শ অনুসরণ করার পর ঢাকার একটি হাসপাতালে এক ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণকারী রোগীর মৃত্যুর অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে।

অভিযোগের সত্যতা, চিকিৎসা পরামর্শের ধরন এবং রোগীর মৃত্যুর সঙ্গে ওই পরামর্শের কোনো সম্পর্ক ছিল কি না- তদন্তের মাধ্যমে এসব বিষয় স্পষ্ট হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শের পর রোগীর মৃত্যুর অভিযোগ

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০৪:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬