সংবাদ শিরোনাম:
হুমায়ূন ইসলামকে দেখতে হাসপাতালে তাঁতীদলের আহ্বায়ক আজাদ
মোঃ কামাল হোসেন
- আপডেট সময় ০২:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তাঁতী বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ইসলাম খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আজ তাঁকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে হুমায়ূন ইসলাম খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় হুমায়ূন ইসলাম খানের ছোট ভাই ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য মিলন ইসলাম খান উপস্থিত ছিলেন।
হুমায়ূন ইসলাম খানের দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
প্রিন্ট
ট্যাগস :
আবুল কালাম আজাদ এভারকেয়ার হাসপাতাল তাঁতী বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বিএনপি মিলন ইসলাম খান হুমায়ূন ইসলাম খান
























