ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন Logo হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়া উচিত : জামায়াত আমির Logo ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের Logo একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর Logo জাতিসংঘ অধিবেশনে যেতে মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি ওয়াশিংটন Logo সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই Logo জানুয়ারি থেকে জুলাই : সাত মাসে ৬৪১ নারী ও শিশু ধর্ষণের শিকার Logo আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন Logo পবিত্র শহর মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আকাশেই ধ্বংস করেছে সৌদি আরব Logo প্রশান্ত মহাসাগরের তলদেশে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার মজুত

ক্রিস গেলকে ছাপিয়ে রেকর্ড গড়েছিলেন কাইরন পোলার্ড : এ বার তাঁকে ছাপিয়ে গেলেন জস বাটলার

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ২৭১৫ বার পড়া হয়েছে

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন তিনি।

ক্রিস গেলকে ছাপিয়ে রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ়েরই কাইরন পোলার্ড। এ বার তাঁকে ছাপিয়ে গেলেন জস বাটলার। ছোট ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি।

ভেঙে গেল বিশ্বরেকর্ড। ভেঙে দিলেন জস বাটলার। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের কাইরন পোলার্ডের রেকর্ড ভেঙে দিলেন ইংরেজ ব্যাটার।

বুধবার ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সুপারজায়ান্টসের হয়ে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে ২০ বলে ৫১ রান করেন বাটলার। অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। দু’টি চার ও ছ’টি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার। সেই ইনিংসেই বিশ্বরেকর্ড গড়েন তিনি।

পোলার্ডকে ছাপিয়ে যেতে ২২ রান দরকার ছিল বাটলারের। ইনিংসে ৬২তম বলে সেই নজির ছুঁয়ে ফেলেন তিনি। জায়ান্ট স্ক্রিনে বাটলারের নাম দেখানোর সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। বাটলার দর্শকদের দিতে ব্যাট তোলেন। তাঁকে এসে জড়িয়ে ধরেন অপর প্রান্তে থাকা টিম সেইফার্ট। প্রতিপক্ষ ক্রিকেটারেরাও বাটলারকে এসে শুভেচ্ছা জানান।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাটলারের রান ১৪,৮৩৩। তিনি ৫২২ ইনিংসে এই রান করেছেন। ৩৭.৩৬ গড় ও ১৪৭.০২ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। মেরেছেন ন’টি শতরান ও ১০৫টি অর্ধশতরান। টি-টোয়েন্টি কেরিয়ারে ১৩৪৬ চার ও ৬৪৪ ছক্কা মেরেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।

২০২২ সালে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের রেকর্ড গড়েছিলেন ক্রিস গেল। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছিলেন তিনি। তাঁর রেকর্ড ভাঙেন পোলার্ড। ৭৪৬ ম্যাচে তিনি করেছিলেন ১৪,৮০৩ রান। সেই রেকর্ড ভেঙে দিলেন বাটলার।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ক্রিস গেলকে ছাপিয়ে রেকর্ড গড়েছিলেন কাইরন পোলার্ড : এ বার তাঁকে ছাপিয়ে গেলেন জস বাটলার

আপডেট সময় ০৯:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬