ড. আবদুল মঈন খানকে তাঁতীদলের ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় ০২:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২৫৩০ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় ড. আবদুল মঈন খানের বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দ ড. আবদুল মঈন খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে কার্যকর ও জনকল্যাণমুখী পরিবর্তন প্রত্যাশা করেন তাঁরা।
তাঁতীদলের নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন, ড. আবদুল মঈন খানের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট























