ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি Logo রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম Logo মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, আজই শপথের আভাস Logo রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব Logo ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন Logo ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত Logo ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু : সবাই বাংলাদেশি Logo বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান : শামা ওবায়েদ ইসলাম। Logo ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তালায় কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন, মানবেতর জীবনযাপন জেলেদের

হেলাল উদ্দীন, সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ২৫৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে খালের পানি দূষিত হয়ে মাছ মারা যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন সেনেরগাঁতীসহ আশপাশের এলাকার জেলে সম্প্রদায়ের মানুষ। মাছ ধরেই যাদের জীবিকা নির্বাহ, তারা বর্তমানে আয়-রোজগার হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কপোতাক্ষ নদ। এই নদীর সঙ্গে সংযুক্ত কৃষ্ণনগর-সেনেরগাঁতী অভিমুখী একটি খাল রয়েছে। দীর্ঘদিন ধরে সেনেরগাঁতীসহ আশপাশের প্রত্যন্ত এলাকার জেলে সম্প্রদায়ের মানুষ ওই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন।

তবে স্থানীয় প্রভাবশালীরা কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন দেওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জেলেরা। তাদের দাবি, পাট পচানোর কারণে পানিতে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং পানি দূষিত হয়ে মাছ মারা যাচ্ছে। পাশাপাশি সুইচগেট বন্ধ থাকায় খালে পানির স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।

সেনেরগাঁতী গ্রামের অরবিন্দু মণ্ডলের ছেলে দীপংকর মণ্ডল বলেন, “খালে মাছ ধরেই আমাদের সংসার চলে। কিন্তু সুইচগেট বন্ধ করে পাট পচন দেওয়ায় পানি নষ্ট হয়ে মাছ মারা যাচ্ছে। খালে কোনো স্রোত নেই। পানি বদ্ধ হয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। মাছ ধরতে না পারায় সংসার চালাতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হচ্ছে এবং ধার-দেনা করে চলতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার এক শতক জমিও নেই। অথচ জেলে হিসেবে জীবন-জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির কোনো সহযোগিতাও পাইনি।”

স্থানীয় জেলে ও সচেতন মহলের আশঙ্কা, দীর্ঘদিন খালের পানিপ্রবাহ বন্ধ থাকলে একদিকে যেমন জেলে সম্প্রদায়ের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে খালের নাব্যতা কমে যেতে পারে। একই সঙ্গে পানিদূষণ ও জলজ প্রাণীর মৃত্যু স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা রক্ষা, খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কৃষ্ণনগর সুইচগেটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

তালায় কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন, মানবেতর জীবনযাপন জেলেদের

আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬