ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

হেলাল উদ্দিন, সাতক্ষীরা
  • আপডেট সময় ০৬:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ২৬৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের কানাই লাল আইচের ছেলে। তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই তালা উপজেলায় বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে বৃষ্টির মধ্যেই চিত্তরঞ্জন আইচ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গোপালপুর গ্রামের বাসিন্দা সুমন রায় গণেশ জানান, বৃষ্টির মধ্যেই চিত্তরঞ্জন মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৬:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬