ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তার দাবিতে লাশ সামনে বিক্ষোভ

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ১০:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ২৫২৩ বার পড়া হয়েছে

নোয়াখালী সদর উপজেলায় প্রতিবন্ধী যুবক মো. কবির হোসেনকে (৩৫) চোর আখ্যা দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বুধবার বাদ আছর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় নিহত কবিরের মরদেহ সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁরা ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পাশাপাশি উস্কানিদাতাদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কবির একজন প্রতিবন্ধী যুবক ছিলেন। মঙ্গলবার বিকেলে ইসলামগঞ্জ বাজার এলাকায় তাঁকে চোর আখ্যা দিয়ে প্রকাশ্যে বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে সন্ধ্যায় পাশের নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাঁদের অভিযোগ, কবির চুরির সঙ্গে জড়িত থাকলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া যেত কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তা না করে তাঁকে প্রকাশ্যে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নির্যাতনের সময় উল্লাস করার পাশাপাশি জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায়ের দৃশ্যও ভিডিওতে ধারণ করা হয়। দেওয়া হয় দুর্ধর্ষ চোর আখ্যা।

এ ঘটনায় ধারণ করা একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কবিরকে আহত অবস্থায় খুঁটির সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ করতে এবং তাঁকে ‘দুর্ধর্ষ চোর’ হিসেবে আখ্যা দিতে দেখা যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিরা এবং উস্কানিদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

মানববন্ধন থেকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত, দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তিকে অপরাধী সন্দেহে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তাঁরা।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তার দাবিতে লাশ সামনে বিক্ষোভ

আপডেট সময় ১০:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬