বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, তাঁতীদল আহ্বায়ক আজাদের অভিনন্দন
- আপডেট সময় ০১:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ২৫৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে অন্তর্ভুক্ত করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এক শুভেচ্ছা বার্তায় আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, দুঃসময়ে দলের পাশে থাকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও দলের প্রতি অবিচল নিষ্ঠার মধ্য দিয়ে রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি বলেন, “রাজনীতির কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের পাশে থাকা এবং বিএনপির রাজনৈতিক বক্তব্য ধারাবাহিকভাবে জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে রুহুল কবির রিজভীর ভূমিকা প্রশংসনীয়।”
আবুল কালাম আজাদ আরও বলেন, রিজভীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামের ত্যাগ, সাংগঠনিক প্রজ্ঞা ও নেতৃত্বের সক্ষমতা বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামকে আরও সমৃদ্ধ করবে। তাঁর অভিজ্ঞতা ও রাজনৈতিক দূরদর্শিতা দলের নীতি নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “দুঃসময়ে দলের জন্য যে নেতা রাজপথে থেকেছেন, সংকটে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, তাঁর জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার বিষয়।”
একই সঙ্গে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত করার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
শেষে আবুল কালাম আজাদ রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
প্রিন্ট
























