মির্জা ফখরুলকে তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়ক আজাদের অভিনন্দন

- আপডেট সময় ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ২৫০৮ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তাঁর পথচলা নিবিড়ভাবে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূল মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
আবুল কালাম আজাদ আশা প্রকাশ করেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের গুণাবলি কাজে লাগিয়ে দেশের গণতন্ত্র, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
প্রিন্ট

























