ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, নিরাপদে সরিয়ে নেওয়া হলো অর্ধশতাধিক রোগী Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ডিএমপি পুলিশ Logo বুধবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ Logo পটুয়াখালীর দশমিনায় গণঅধিকারের কমিটির পদ-পদবি ও অনুমোদন কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ জন Logo চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৬ মামলার রায় ঘোষণা : ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন Logo চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন Logo আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo জটিল চিকিৎসা শেষে দেশে ফিরছেন প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। Logo ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ৬১২৫ মৃত্যু Logo বিশিষ্ট অভিনেত্রী রিনা রহমান আর নেই

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ডিএমপি পুলিশ

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় ০৮:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৮৮৬ বার পড়া হয়েছে

ডিএমপি পুলিশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট জোরদার থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে সাদা পোশাকে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল দায়িত্ব পালন করবেন।

যেসব স্থানে মানুষের সমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া সব অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যদের সঙ্গে র‍্যাব ও সিআইডিও যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সরাসরি মাঠে উপস্থিত থেকে দায়িত্ব তদারকি করবেন।

প্রেস বিজ্ঞপ্তি

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ডিএমপি পুলিশ

আপডেট সময় ০৮:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬