ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আগামী মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Logo সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা Logo রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত Logo আজ আবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া Logo ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ Logo অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টাইগারদের ঐতিহাসিক জয় Logo গ্যাস সংকট : আগামী ১৯ আগস্টের মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে Logo রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ Logo সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে মিসরও যোগ দিতে পারে : হাকান ফিদান Logo সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলে ২ ক্লিনিক সিলগালা, ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২৫০৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ২ ক্লিনিক সিলগালা, ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ রোববার (১৬ আগস্ট) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

টাঙ্গাইল পৌর শহরে অনুমোদনহীন ও বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি বেসরকারি ক্লিনিক সিলগালা এবং আরেকটি হাসপাতালকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত থেকে আইনগত আদেশ প্রদান করেন।

অভিযান চলাকালে লাইসেন্সের মেয়াদ না থাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চিকিৎসকের ভুয়া নাম ব্যবহার করে রিপোর্ট তৈরির প্রমাণ পাওয়ায় ‘সিটি হাসপাতাল’-কে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি পুরোপুরি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া একই অভিযানে ‘ধানসিঁড়ি হাসপাতাল’ সিলগালা এবং ‘মেডিপ্লাস হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টার’-কে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে ২ ক্লিনিক সিলগালা, ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

আপডেট সময় ০৮:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬