ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

বেগমগঞ্জে অপহরণ ও টাকা লুটের অভিযোগ, চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৯:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ২৫১৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকা থেকে হাসিবুল ইসলাম রাসেল (১৮) নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তাকে দেখতে গিয়ে তার প্রেমিকা তাছু আক্তারও অপহরণকারীদের কবলে পড়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় ফাহিমসহ চারজনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাসেলের ভাই ওমর ফারুক বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের ফতেহ আলী মিজি বাড়ির আবদুর রহিমের ছেলে। তিনি ঢাকায় চাকরি করেন। গত ৭ নভেম্বর রাতে ঢাকা থেকে কে.কে ট্রাভেলসের বাসে করে নোয়াখালীর জমিদারহাটে নামেন। এ সময় বাসে পরিচয় হওয়া হাজীপুর গ্রামের আমজাদ ব্যাপারী বাড়ির ফাহিম ডাব খাওয়ানোর কথা বলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান।

সেখানে ফাহিম, তার সহযোগী মামুন, অনিক ও রুবেলসহ একদল কিশোর রাসেলকে মারধর করে এবং তার প্রেমিকা তাছু আক্তারের পরিচয় ও ঠিকানা সংগ্রহ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ঢাকার বড় মগবাজার বাটার গলি এলাকার বাসিন্দা তাছু আক্তারকে ফোন করে রাসেলকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে রাসেলকে দেখতে ঢাকা থেকে বেগমগঞ্জে গেলে তাছু আক্তারকেও আটকে রেখে মারধর ও অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এ সময় তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে রাসেল ও তাছুকে উদ্ধারে তার ভাই ফারুক ও রাকিব অভিযুক্তদের বাড়িতে গেলে তাদেরও মারধর করে আটকে রাখা হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর রাসেল ও তার প্রেমিকাকে নিয়ে অভিযুক্তরা অন্যত্র চলে যায় বলে দাবি পরিবারের।

এ ঘটনায় প্রশাসনকে অবহিত করলে রাসেল ও তাছু আক্তারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্বজনরা।

ঘটনার চার দিন পার হলেও তাদের সন্ধান না পাওয়ায় দুই পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।

রাসেলের ভাই ওমর ফারুক বলেন, ‘আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। অপহরণকারীরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জানান, এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে অভিযুক্ত বা অপহৃত কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জে অপহরণ ও টাকা লুটের অভিযোগ, চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ০৯:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬