ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর Logo জাতিসংঘ অধিবেশনে যেতে মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি ওয়াশিংটন Logo সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই Logo জানুয়ারি থেকে জুলাই : সাত মাসে ৬৪১ নারী ও শিশু ধর্ষণের শিকার Logo আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন Logo পবিত্র শহর মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আকাশেই ধ্বংস করেছে সৌদি আরব Logo প্রশান্ত মহাসাগরের তলদেশে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার মজুত Logo আজ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল Logo মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগের ৭ নেতার রায় আজ Logo আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংবাদকর্মীদের মান উন্নয়ন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ২৬৯৬ বার পড়া হয়েছে

আজ জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ। ছবি : বাসস

দেশের সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক এবং সংবাদকর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের কাছে এ দাবি জানান।

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ‘জুলাই অভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

আলোচনা সভায় ডিইউজের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম বলেন, ‘২০০৭ সালের বিতর্কিত ১/১১ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় দেশে আইনের শাসন, সুশাসন, ভোটাধিকার এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতসহ মানুষের আত্মমর্যাদা ও অধিকার আদায়ে সাংবাদিক ইউনিয়ন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
এই ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়েই চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন গড়ে ওঠে, যার ফলশ্রুতিতে ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। আন্দোলনে ভূমিকা রাখা ত্যাগী ও বেকার সাংবাদিকদের উপযুক্ত মূল্যায়ন করা এখন সময়ের দাবি।’

দশম ওয়েজবোর্ড গঠনের যৌক্তিকতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘২০১৯ সালে ঘোষিত নবম ওয়েজবোর্ডটি তৎকালীন সরকার অত্যন্ত বিতর্কিতভাবে জারি করেছিল। এরপর দীর্ঘ ৮ বছর অতিবাহিত হয়ে গেছে। পূর্বের ওয়েজবোর্ডের মেয়াদ অনেক আগেই শেষ হলেও সাংবাদিকরা নতুন বেতন কাঠামো থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতিতে দশম ওয়েজবোর্ড দ্রুত ঘোষণা করা অত্যন্ত জরুরি।’

তিনি জোর দিয়ে বলেন, দশম ওয়েজবোর্ড বাস্তবায়নের মাধ্যমেই সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিত হবে, যা একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার জন্য অপরিহার্য।

অনুষ্ঠানে দশম ওয়েজবোর্ড গঠন ও ঘোষণা করে সাংবাদিক ও সংবাদকর্মীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণ করার আহ্বান জানান বিএফইউজের সহ-সভাপতি মুহাম্মদ খায়রুল বাশার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার।

এছাড়াও অনুষ্ঠানে ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ এবং ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সাঈদ খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা দশম ওয়েজবোর্ড দ্রুত ঘোষণা করে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সূত্র : বাসস

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সংবাদকর্মীদের মান উন্নয়ন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি

আপডেট সময় ০৪:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬