ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

৩৩ বছর পর এএসপি পদে পদোন্নতি পেলেন নোয়াখালীর সাজ্জাদ হোসেন কিশোর

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০১:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ২৫১০ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৩ বছরের পুলিশি কর্মজীবন শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালীর চাটখিলের কৃতী সন্তান সাজ্জাদ হোসেন কিশোর। দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত থাকার পর অবশেষে তাঁর এই পদোন্নতিতে এলাকায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

গত ৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পৃথক আদেশে তাঁকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাজ্জাদ হোসেন কিশোর ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ বাংলাদেশ পুলিশের বিশেষায়িত প্রতিষ্ঠান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-তে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশে যোগদানের আগে ছাত্রজীবনেও রাজনীতিতে সক্রিয় ছিলেন সাজ্জাদ হোসেন কিশোর। তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯১-১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বিজয়ী হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টদের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে বিগত সরকারের আমলে তাঁকে বারবার পদোন্নতি থেকে বঞ্চিত হতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এএসপি পদে পদোন্নতি পাওয়ায় তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩৩ বছর পর এএসপি পদে পদোন্নতি পেলেন নোয়াখালীর সাজ্জাদ হোসেন কিশোর

আপডেট সময় ০১:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬