ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

নোয়াখালীতে স্ত্রী-শ্বশুর বিরুদ্ধে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে হামলার অভিযোগ

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৫:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২৫১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীতে পারিবারিক বিরোধের জেরে মাইন উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে এবং কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

এ সময় তার সঙ্গে থাকা ব্যবসার নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের গৌপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাইন উদ্দিন কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
সুধারাম মডেল থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৯-১০ বছর আগে পারিবারিকভাবে মাইন উদ্দিনের সঙ্গে রেবেকা সুলতানা ইতির বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান বলে অভিযোগ করেন মাইন উদ্দিন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন স্ত্রী ও দুই মেয়েকে নেওয়ার জন্য তিনি শ্বশুরবাড়িতে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে ১ ও ২ নম্বর অভিযুক্ত তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মাথা, পিঠ, বুক, কোমর ও দুই হাতে আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণে হত্যা ও লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। আহত অবস্থায় তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হয় এবং চোখের নিচে দুটি সেলাই করা হয়।

এ ঘটনায় মাইন উদ্দিন সুধারাম মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দিয়েছেন। তিনি নিজের ও দুই মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং মেয়েদের উদ্ধারে আইনগত সহযোগিতা চেয়েছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে স্ত্রী-শ্বশুর বিরুদ্ধে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে হামলার অভিযোগ

আপডেট সময় ০৫:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬