সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি:
- আপডেট সময় ১০:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৮৮১ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি ও ঢাকা ওয়ার্ড যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হান্নান মিয়া দীর্ঘদিন ধরে তরপুরচন্ডী এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা মফিজ মিয়ার ছেলে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হান্নান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলাসহ একাধিক সন্ত্রাসবিরোধী ও ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হান্নান মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রিন্ট













