ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টাঙ্গাইলে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন Logo ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ: আবেদনপত্রে জামায়াত নেতার সুপারিশ Logo ১ আগস্ট: পরিবর্তনের পূর্বাভাসের এক ঐতিহাসিক দিন Logo জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রযুক্তিনির্ভর রাজনৈতিক যোগাযোগ জোরদারের আহ্বান Logo শিশুর কোলে শিশু: আমরা কি শুধু অবাক হব, নাকি রাষ্ট্রও জবাব দেবে? Logo ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময়, আলোচনায় যারা? Logo পটুয়াখালীতে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা Logo গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? Logo হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িতে হামলা: ঘটনার আগে-পরে যা ঘটেছিল?

টাঙ্গাইলে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৮৯৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী; বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন (জাকির সিদ্দিকী); তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ; যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল মোর্শেদ চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক মুস্তফা কামাল হাওলাদার।

এ ছাড়া অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, টাঙ্গাইল জেলা তাঁতীদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, তাঁতশিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ তাঁতশিল্পের আধুনিকায়ন, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব এবং দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের টেকসই উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের মতে, নতুন এ তাঁত প্রশশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশের তাঁতশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন

আপডেট সময় ০৮:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬