ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন Logo হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়া উচিত : জামায়াত আমির Logo ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের Logo একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর Logo জাতিসংঘ অধিবেশনে যেতে মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি ওয়াশিংটন Logo সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই Logo জানুয়ারি থেকে জুলাই : সাত মাসে ৬৪১ নারী ও শিশু ধর্ষণের শিকার Logo আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন Logo পবিত্র শহর মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আকাশেই ধ্বংস করেছে সৌদি আরব Logo প্রশান্ত মহাসাগরের তলদেশে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার মজুত

জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রযুক্তিনির্ভর রাজনৈতিক যোগাযোগ জোরদারের আহ্বান

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২৮৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ আগস্ট)। ২০১২ সালের এই দিনে প্রতিষ্ঠিত সংগঠনটি গত এক যুগেরও বেশি সময় ধরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ, দর্শন ও রাজনৈতিক কার্যক্রম প্রচার-প্রসারে কাজ করে আসছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহীন চৌধুরী পাশা সংগঠনের সকল নেতা-কর্মী, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সাইবার কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি জনমত গঠন, তথ্য আদান-প্রদান এবং রাজনৈতিক যোগাযোগের অন্যতম কার্যকর মাধ্যম। এ বাস্তবতায় দায়িত্বশীল, তথ্যনির্ভর ও ইতিবাচক ডিজিটাল কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার করে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, কর্মসূচি ও আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দলকে ঘিরে প্রচারিত মিথ্যা তথ্য, অপপ্রচার, গুজব ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব প্রদান এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে কাজ করে যাচ্ছে।

যৌথ বিবৃতিতে সাধারণ সম্পাদক এম জে সৌরভ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সময়ের দাবি। তিনি নেতা-কর্মীদের তথ্য যাচাই করে মতামত প্রকাশ, শালীনতা বজায় রাখা এবং যুক্তি ও তথ্যের ভিত্তিতে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিবৃতিতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করা হয় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, রাষ্ট্রচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সভাপতি শাহীন চৌধুরী পাশা বলেন, সত্য, বস্তুনিষ্ঠতা, শৃঙ্খলা, প্রযুক্তিগত দক্ষতা ও নৈতিকতার ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা, দায়িত্বশীল অনলাইন কার্যক্রম পরিচালনা এবং দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ডিজিটাল উদ্যোগ গ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

যৌথ বিবৃতির শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল নেতা-কর্মী, উপদেষ্টা, শুভানুধ্যায়ী ও সমর্থকদের অব্যাহত সহযোগিতা, ত্যাগ ও নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয়তাবাদী সাইবার দলের অগ্রযাত্রা আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রযুক্তিনির্ভর রাজনৈতিক যোগাযোগ জোরদারের আহ্বান

আপডেট সময় ০৪:০০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬