ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন Logo জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo গাজীপুরে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার সদস্যরা আহত Logo পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত: কোন গ্রেডে কত Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

গাজীপুরে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার সদস্যরা আহত

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ২৫১৮ বার পড়া হয়েছে

শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার সদস্যরা আহত

স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার সদস্যরা আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল ব্যাহত হয়।

দুপুর ১২টার দিকে মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ ঘটনায় সালনা এলাকায় পাঁচ পুলিশ সদস্য ও ছয় আনসার সদস্য আহত হন। এ ছাড়া মহানগরীর মালিকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আরও একজন পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পাঁচ পুলিশ সদস্য ও ছয় আনসার সদস্য আহত হয়েছেন। পাশাপাশি মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার সদস্যরা আহত

আপডেট সময় ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬