ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মেম্বার ও দুই সহযোগী গ্রেপ্তার

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৯:৪১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২৫১৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আবুল বাশার মেম্বার প্রকাশ বাদশা (৫৫) রয়েছেন।

সোমবার উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী এলাকার চাপরাশিহাট পূর্ব বাজারে আবুল বাশার মেম্বারের দধির দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন, কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চরগোল্লাখালী এলাকার মেহেদী হাসান (২০) এবং কোম্পানীগঞ্জ উপজেলার চরকালী এলাকার নূর উদ্দিন প্রকাশ সুজন (২২)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, আবুল বাশার মেম্বারের দেহ তল্লাশি করে ৩৫ পিস এবং মেহেদী হাসানের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে নূর উদ্দিনের কাছ থেকে কোনো মাদক উদ্ধারের তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মেম্বার ও দুই সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬