ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, মামলা তুলে নিতে স্বজনদের চাপ; দাফনেও বাধা

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৫:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ২৫২০ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে স্বজনদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করতে গেলেও বাধা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার  বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মীর হোসেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তবে এ সময় স্থানীয় একটি পক্ষ দাফনে বাধা দেয় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নিতে নিহতের স্বজনদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, দাফনে বাধা দেওয়ার সময় সেখানে পুলিশ ছিল। তবে  পর্যাপ্ত পুলিশ সদস্য ছিলেন না। তিনি নিজেসহ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে কী সমস্যা হয়েছে, তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, মামলা তুলে নিতে স্বজনদের চাপ; দাফনেও বাধা

আপডেট সময় ০৫:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬