ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন Logo হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়া উচিত : জামায়াত আমির Logo ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের Logo একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর Logo জাতিসংঘ অধিবেশনে যেতে মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি ওয়াশিংটন Logo সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই Logo জানুয়ারি থেকে জুলাই : সাত মাসে ৬৪১ নারী ও শিশু ধর্ষণের শিকার Logo আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন Logo পবিত্র শহর মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আকাশেই ধ্বংস করেছে সৌদি আরব

বিশিষ্ট অভিনেত্রী রিনা রহমান আর নেই

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ২৬৬৮ বার পড়া হয়েছে

অভিনেত্রী রিনা রহমান

গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি প্রকাশ করে তাঁর মৃত্যুর খবর জানান।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না।

মৃত্যুর আগে রিনা রহমান ‘দীপ্ত টিভি‘ প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’–তে অভিনয় করছিলেন।

১৯৭২ সালে ‘এ বাড়ি ও বাড়ি‘ নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চ নাটকে তার ক্যারিয়ার শুরু করেন রিনা রহমান। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শতাধিক একক নাটক, অসংখ্য ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশিষ্ট অভিনেত্রী রিনা রহমান আর নেই

আপডেট সময় ১১:১৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬