ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন Logo জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo গাজীপুরে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার সদস্যরা আহত Logo পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত: কোন গ্রেডে কত Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

আ:লীগের নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীর বিক্ষোভ

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ২৫০৭ বার পড়া হয়েছে

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী পৌর বাজারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশে কয়েক হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে উপস্থিত নেতাকর্মীরা জুলাই গণভোটের রায় বাস্তবায়ন, ২৪ এর গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় তুলে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে এদেশের ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিয়েছে। নানা ছলচাতুরি করে সরকার সে রায় বাস্তবায়ন করছে না। সে সুযোগে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। দেশব্যাপী তারা অবাধে সন্ত্রাস-নাশকতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর সাত দফা দাবি বাস্তবায়ন ও সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ সময় নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা মো. ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আ:লীগের নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীর বিক্ষোভ

আপডেট সময় ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬