ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

সুবর্ণচরে নারীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় ১১:৩২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ২৫১২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে যৌন নির্যাতনের চেষ্টা, শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে রইছ উদ্দিন আহম্মেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা করেছেন এক প্রবাসীর স্ত্রী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য নোয়াখালীর মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর আরজু বেগম নামের ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০০/২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তের দোকানের সামনে পৌঁছালে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। এ সময় বাধা দিলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে আহত করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ওই নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাঁকে ছেড়ে দেন। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

আরজু বেগমের অভিযোগ, আদালতে মামলা দায়েরের পর থেকে তাঁকে, তাঁর ছেলেমেয়েসহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।“আমি আমার ছেলেমেয়েদের নিয়ে নিরাপদে বসবাস করতে চাই।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রইছ উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, “এই মহিলার বিরুদ্ধে আদালতে একটি মামলা চলমান রয়েছে। সেই মামলা থেকে বাঁচার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। ওই নারীকে নির্যাতন ও লাঞ্ছিত করার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। ঘটনার সময় আমি ওই এলাকায় ছিলাম না।”

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুবর্ণচরে নারীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ আদালতে মামলা

আপডেট সময় ১১:৩২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬