ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

নোয়াখালীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০৯:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ২৫২০ বার পড়া হয়েছে

নোয়াখালীতে উদ্ভূত সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নিয়ে মতবিনিময় সভা করেছে বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর রশিদ কলোনীতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাসভবনে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

সভায় সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬