সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ডিবির জালে যুবক, পকেটে মিলল ২২ পিস ইয়াবা
সালাহ উদ্দিন সুমন:
- আপডেট সময় ১২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ২৫২৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবাসহ তোফায়েল আহমেদ নয়ন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর পোড়াবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আব্দুল মন্নান সেলিমের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তোফায়েল আহমেদ নয়নকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তোফায়েল আহমেদ নয়ন বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার বাদশা মিয়া ও রিনা বেগমের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
প্রিন্ট
ট্যাগস :
















