নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
- আপডেট সময় ০৫:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ২৫১৮ বার পড়া হয়েছে
নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকাকে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজ্জলপুর এলাকার নুর মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উজ্জলপুর এলাকার মো. মাসুদ (৩৮), লক্ষ্মীনারায়ণপুর এলাকার মো. আরিয়ান হোসেন সিরাজ (১৯), নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মো. পারভেজ হোসেন (২৩) এবং জয়কৃষ্ণপুর এলাকার তাহমিদ হোসেনকে (৩২) আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে প্রথম আসামি মো. মাসুদের কাছ থেকে ১ হাজার ৫০ পিস, দ্বিতীয় আসামি আরিয়ান হোসেন সিরাজের কাছ থেকে ১১ পিস এবং তৃতীয় আসামি পারভেজ হোসেনের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১ হাজার ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্ট









